শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
রকেট কাস্টমার কেয়ার নাম্বার কত? ২৪ ঘণ্টার হেল্পলাইন আপনার কন্যাসন্তানের জন্য প দিয়ে যেসব সুন্দর নাম রাখতে পারেন গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বছরের প্রথম দিনেই নতুন বই, শিক্ষার্থীদের জন্য সরকারের লক্ষ্য কী? মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা গ্রাম পুলিশের বেতন, অবসর ভাতা ও যাতায়াত ভাতা কত বাড়ল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আজই শেষ এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন, জমা পড়েছে ৮ লাখের বেশি নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা প্রশাসনের সভা

আজই শেষ এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন, জমা পড়েছে ৮ লাখের বেশি

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪.১১ পিএম
  • ১২ Time View
19

২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন করার সময় শেষ হচ্ছে আজ শনিবার (৭ নভেম্বর)। ফলে ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ নির্ধারিত পদ্ধতিতে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত ২ লাখ ২৯ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী ৮ লাখ ৩২ হাজার ৬৭২টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারছেন। সে কারণে আবেদনের সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় বেশি। আবেদনের শেষ দিনে এ সংখ্যা আরও বাড়তে পারে।

আবেদন করবেন যেভাবে

খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের প্রথমে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।

এরপর মোবাইল নম্বর দিয়ে পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত বিষয় নির্বাচন করতে হবে। প্রতিটি পত্রের জন্য ফি দিতে হবে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

বিকাশ, নগদ, ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026