শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর নিয়ম, অনলাইন টিকিট ও ফি রকেট কাস্টমার কেয়ার নাম্বার কত? ২৪ ঘণ্টার হেল্পলাইন আপনার কন্যাসন্তানের জন্য প দিয়ে যেসব সুন্দর নাম রাখতে পারেন গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বছরের প্রথম দিনেই নতুন বই, শিক্ষার্থীদের জন্য সরকারের লক্ষ্য কী? মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা গ্রাম পুলিশের বেতন, অবসর ভাতা ও যাতায়াত ভাতা কত বাড়ল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আজই শেষ এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন, জমা পড়েছে ৮ লাখের বেশি

মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩.০৫ পিএম
  • ৩৩ Time View
মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
48

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিসংখ্যান অফিসার পলাশ রায়, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, সমবায় অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তায়েব হোসেন এবং মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং ইসলামী জামায়াতের নায়েবে আমির ইদ্রিস মাস্টার,সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা তাঁদের বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। পরিশেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026