শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিতে জরিমানা-অন্যটি সিলগাল টেকনাফে ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত, আইসিইউতে চিকিৎসাধীন অভিযানে ৫৪ জন উদ্ধার, আটক ২ মানব পাচারকারী প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়ালি মদনে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় গোপালগঞ্জ সরকারি স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি নওগাঁয় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত ফুলবাড়ীতে দোকানে মিলল ১০১ পিস ইয়াবা, গ্রেপ্তার জাসাস নেতা মোংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে আহমেদ প্লাইউড কারখানা ঘিরে উত্তেজনা, কাস্টমসের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ নেতানিয়াহুকে চাপে ফেলে আইজেনকোটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা নানা আয়োজনে দৈনিক বরেন্দ্রকণ্ঠের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়ালি মদনে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২.০৩ এএম
  • ১৪ Time View
21

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলায় আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর, ২০২৬) অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোর ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)”-এর উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয়ভাবে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং একই সাথে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে মদন উপজেলাসহ দেশের সকল ৫০৩টি উপজেলায় এই ক্রীড়া উৎসবের শুভ সূচনা করেন।
উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে আয়োজিত মদন উপজেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ কাদের।
ক্রীড়া উৎসবের এই শুভ ক্ষণে উপজেলায় আরও উপস্থিত ছিলেন,মদন থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন করিম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন,উপজেলা সমবায় অফিসার আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মদন উপজেলা শাখার সংগ্রামী সভাপতি নুরুল আলম তালুকদার, বিএনপি পৌর শাখার সংগ্রামী সভাপতি কামরুজ্জামান চন্দন, জামায়াতের নায়েবের আমির (ইদ্রিস মাস্টার) আবু কালাম আজাদ,১নং কাইটাল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ,৩নং মদন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ বদরুজ্জামান মানিক, ৮ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা আক্তারসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোররা।
১০ থেকে ১৪ বছর বয়সী খুদে ক্রীড়াবিদদের নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসসহ মোট ১০টি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে “খেলাধুলা হবে পেশা, পরিবার পাবে নিরাপত্তা” এই স্লোগানকে সামনে রেখে তৃণমূলের এই প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে সেরাদের বিকেএসপি (BKSP)-এর মাধ্যমে দীর্ঘমেয়াদি উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026