বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২০ Mbps পর্যন্ত ব্রডব্যান্ড, ফ্রি Chorki-Bongo সাবস্ক্রিপশন ও সংযোগ নেওয়ার নিয়ম বিদ্যুৎ-ওয়াই-ফাই ছাড়াই চলবে নিরাপত্তা ক্যামেরা, দেশে আনল গ্লোবাল ব্র্যান্ড রবি চালু করল ভয়েসবট; কথা বলেই জানা যাবে বিল ও অফারের তথ্য ইরানকে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা আশুলিয়ায় শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল, স্বাভাবিক রয়েছে যান চলাচল স্বর্ণের দামে আবারও বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ডিজেল ছাড়াই চলছে ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন গাজায় চিকিৎসাসেবা দেওয়া সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সকালেই মোংলায় প্রধানমন্ত্রী, খুলনায় গিয়ে যে কর্মসূচিতে অংশ নেবেন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় নিহত অন্তত ২০

আশুলিয়ায় শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল, স্বাভাবিক রয়েছে যান চলাচল

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১.৩৯ এএম
  • ১৩ Time View
35

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার আশুলিয়ায় শান্তিপূর্ণ মিছিল করেছেন কর্মবিরতিতে থাকা কয়েকটি কারখানার শ্রমিকেরা। মিছিল শেষে শ্রমিকেরা নিজেরাই সড়ক ছেড়ে চলে যান। এতে শিল্পাঞ্চলের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে সরকার মার্কেট এলাকা পর্যন্ত এ মিছিল করেন পোশাকশ্রমিকেরা। মিছিল শেষে তাঁরা সড়ক থেকে সরে গেলে যান চলাচলে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকদের একটি অংশ শান্তিপূর্ণভাবে মিছিল বের করেন।

এ সময় শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। শ্রমিকেরা যাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে পারেন, সে বিষয়ে সহযোগিতা করে পুলিশ। কোনো বাধা ছাড়াই মিছিল শেষ করে তাঁরা সড়ক ছেড়ে চলে যান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষ ঠেকানো এবং শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় না। শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখা এবং কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখাই তাঁদের লক্ষ্য।

সকালে কিছু ঘটনা ঘটলেও বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026