বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রবি চালু করল ভয়েসবট; কথা বলেই জানা যাবে বিল ও অফারের তথ্য ইরানকে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা আশুলিয়ায় শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল, স্বাভাবিক রয়েছে যান চলাচল স্বর্ণের দামে আবারও বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ডিজেল ছাড়াই চলছে ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন গাজায় চিকিৎসাসেবা দেওয়া সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সকালেই মোংলায় প্রধানমন্ত্রী, খুলনায় গিয়ে যে কর্মসূচিতে অংশ নেবেন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় নিহত অন্তত ২০ ইউপি নির্বাচনের তালিকা ফের যাচাই করছে ইসি, বাদ পড়েছে কোন ইউনিয়ন? সরকারি চাকরিতে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন এসএসসি পাসেও

সরকারি চাকরিতে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন এসএসসি পাসেও

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০.৪৪ এএম
  • ১২ Time View
22

সরকারি চাকরিতে ৩৪৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়। প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরগুলোর রাজস্ব খাতের শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। চার ক্যাটাগরির এসব পদে আবেদন করতে পারবেন জেএসসি, এসএসসি ও এইচএসসি পাস প্রার্থীরা।

প্রকাশিত দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৬তম ও ২০তম গ্রেডের পদগুলোতে নিয়োগের কথা জানানো হয়েছে। এর মধ্যে জুনিয়র অডিটর পদে ৭০ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬২ জন, ড্রাইভার পদে ৬ জন এবং অফিস সহায়ক পদে ২০৯ জন নেওয়া হবে।

জুনিয়র অডিটর ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ দুটি ১৬তম গ্রেডের। উভয় পদের বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা। জুনিয়র অডিটর পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে অন্তত ২০ শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

কম্পিউটার মুদ্রাক্ষরিক পদেও এইচএসসি বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। এ পদে কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে ৬ জন। এ পদটি ১৬তম গ্রেডের এবং বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা। আবেদনের জন্য জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং গাড়ি চালনায় অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সবচেয়ে বেশি ২০৯ জন নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে। এ পদটি ২০তম গ্রেডের। বেতন স্কেল ৮,২৫০–২০,০১০ টাকা। এ পদে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার ওয়েবসাইট cag.teletalk.com.bd। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত জানতে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট www.cag.org.bd অথবা টেলিটকের জব পোর্টাল alljobs.teletalk.com.bd ভিজিট করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026