
নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ
উৎসব, উচ্ছ্বাস ও ফুটবলপ্রেমীদের করতালিতে মুখরিত পরিবেশে গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে মুকসুদপুর মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম মুন্সী, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম মিঠু লস্কর, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সামচুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, সদস্য নূর আলম শেখ ও মিরান গাজীসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে জাতীয় ফুটবল ধারাভাষ্যকার জাহিদুল ইসলাম বোরহান-এর ধারাভাষ্য।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খান্দারপাড়া ইউনিয়ন ও মোচনা ইউনিয়ন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মোচনা ইউনিয়ন ১–০ গোলে খান্দারপাড়া ইউনিয়নকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।