শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত উপস্থাপক-অভিনেত্রী মৌসুমী মৌ, শঙ্কামুক্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল ড. সাইদুর রহমান লস্কর একাডেমির চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও মাহমুদ আশিক কবির বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যা বিধ্বস্ত আসামে গৌতম আদানি করলেন ১১ কোটির সাহায্য  দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত

উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত অন্তত ১৫

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬, ১০.৫৪ পিএম
  • ১২৮ Time View
উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত অন্তত ১৫
উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত অন্তত ১৫
179

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি :

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে আকস্মিকভাবে দোতলায় অবস্থিত ওই কোচিং সেন্টারে আগুন লাগলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় কোচিং সেন্টারে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে অনেক শিক্ষার্থী জানালা ভেঙে নিচে লাফিয়ে পড়েন। এতে বহু শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোচিং সেন্টারটি একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত এবং নিচতলায় একটি পোষা প্রাণীর দোকান রয়েছে। আগুন লাগার পর চারদিকে ঘন কালো ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর একে একে শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনা হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। এদিকে, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024