সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত? দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে বাছাই ৩০০ বাংলাদেশি রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী চাকরি খুঁজে হতাশ? হজরত মূসা (আ.)-এর এই দোয়ায় চান কল্যাণ গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কমিটি, প্রতিদিনের সমাবেশেও নতুন নির্দেশনা

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩.৫৮ পিএম
  • ১৫ Time View
27

ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম জোরদার করতে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে প্রতিদিনের সমাবেশে পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মাউশির এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সভাপতি আহমদ সোহেল মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ২০টি অঞ্চলের অঞ্চলভিত্তিক কমিটির টিম লিডাররা অংশ নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক শ্রেণি শাখার শিক্ষার্থী প্রতিনিধি এবং বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যদের সমন্বয়ে পরিচ্ছন্নতা কমিটি গঠন করতে হবে। একইভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার জন্য এসব শিক্ষার্থী প্রতিনিধি ও সংগঠনের সদস্যদের নিয়ে আলাদা সবুজায়ন কমিটি গঠন করতে বলা হয়েছে।

এ ছাড়া প্রতিদিনের অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির বার্তাও দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026