বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম নাটকে পাঁচ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন বিদ্যা সিনহা মিম পপিকে চলচ্চিত্রে ফেরার আহ্বান জানালেন সেই গীতিকার আদনান আল রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, জুটি নিশো-মেহজাবীন জামিনের পর ফেসবুকে দুই শব্দের আপত্তিকর পোস্ট পরীমণির আদালত প্রাঙ্গণে পরীমণির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ ইউরোপজুড়ে একাধিক যাত্রীবাহী বিমানে আবার বোমা হামলার হুমকি সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা দাবি হুথিদের শিশুর প্রকৃত শিখন নিশ্চিতে নতুন পরিকল্পনা, প্রাথমিক শিক্ষায় যেসব পরিবর্তন আনছে সরকার ঢাকায় ই-রিকশা চলবে চার জোনে, নির্ধারণ হবে সংখ্যা ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালু ১৯ নভেম্বর, সময়সূচি প্রকাশ

ইউরোপজুড়ে একাধিক যাত্রীবাহী বিমানে আবার বোমা হামলার হুমকি

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭.২৩ পিএম
  • ৯ Time View
16

ইউরোপের বিভিন্ন দেশে একাধিক যাত্রীবাহী বিমানে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অন্তত ১০টি ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়ার পর কয়েকটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করা হয়। তবে তল্লাশি চালিয়ে কোথাও বিস্ফোরক পাওয়া যায়নি।

চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছে, বোমা থাকার হুমকি পাওয়া চারটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে। তবে সেগুলোর কোনোটিতেই বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।

এদিকে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় একটি যাত্রীবাহী উড়োজাহাজকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করানো হয়। একই ধরনের হুমকির কারণে ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটও নিরাপদে অবতরণ করে। কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজ দুটিতে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, ডাবলিন থেকে রোমগামী একটি ফ্লাইটকেও সম্ভাব্য বোমা হামলার বিষয়ে সতর্ক করেছিল বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ফ্লাইটটির বিষয়েও সতর্কতা নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেসব উড়োজাহাজেও তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

একই সপ্তাহে বারবার এমন হুমকির ঘটনায় ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। তবে এসব হুমকির পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026