শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমরান খানের বোন আলিমার মামলার রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত বিশ্বজুড়ে জন্মহার কমার ৫ কারণ, শুধু আধুনিক চিকিৎসায় মিলছে না সমাধান কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: এসলামি টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ইসরায়েলকে বিশ্বশান্তির হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা করল সোনালী ব্যাংক রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার বাসিজে বড় পরিবর্তনের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭.০১ এএম
  • ১৪ Time View
26

কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁরা জার্মানির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পর আহত অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে হামলায় আহত অন্য ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশসীমায় ইরানি ড্রোন মোকাবিলার সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে দুই ইতালীয়সহ চারজন আহত হন। পরে আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

ইতালির সংবাদ সংস্থা এএনএসএর তথ্য অনুযায়ী, নিহত দুজন জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন। ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁরা কুয়েতে প্রতিষ্ঠানটির একটি প্রকল্পে কাজ করছিলেন। ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নিয়ে তাঁদের কাজ করার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের পরিচয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কুয়েত কর্তৃপক্ষ হামলার লক্ষ্যবস্তু হিসেবে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার কথা জানালেও সেটির নাম বা অবস্থান প্রকাশ করেনি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শোক প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026