শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমরান খানের বোন আলিমার মামলার রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত বিশ্বজুড়ে জন্মহার কমার ৫ কারণ, শুধু আধুনিক চিকিৎসায় মিলছে না সমাধান কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: এসলামি টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ইসরায়েলকে বিশ্বশান্তির হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা করল সোনালী ব্যাংক রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার বাসিজে বড় পরিবর্তনের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

বিশ্বজুড়ে জন্মহার কমার ৫ কারণ, শুধু আধুনিক চিকিৎসায় মিলছে না সমাধান

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭.০১ এএম
  • ৩ Time View
7

আইভিএফসহ আধুনিক প্রজনন চিকিৎসা সন্তান ধারণে সমস্যায় থাকা অনেক দম্পতিকে সহায়তা করছে। তবে বিশ্বজুড়ে জন্মহার কমে যাওয়ার প্রবণতা ঠেকাতে শুধু চিকিৎসাব্যবস্থা যথেষ্ট নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যাগুলোর সমাধান ছাড়া এ সংকট মোকাবিলা কঠিন।

গত ২৪ নভেম্বর ‘ফ্রন্টিয়ার্স ইন সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক আন্তর্জাতিক পর্যালোচনায় বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২১০০ সালের মধ্যে বিশ্বের ১০টি দেশের মধ্যে ৯টিরও বেশি দেশে জন্মহার জনসংখ্যা স্থিতিশীল রাখার প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে যেতে পারে। ইতিমধ্যে বিশ্বের অর্ধেকের বেশি দেশে প্রতি নারীর বিপরীতে গড় সন্তানসংখ্যা ২ দশমিক ১-এর নিচে রয়েছে। জনসংখ্যার প্রজন্মগত প্রতিস্থাপনের জন্য এই হারকে সাধারণত প্রয়োজনীয় মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

গবেষকেরা জন্মহার কমার পেছনে কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে আবাসন ও সন্তান লালন-পালনের ক্রমবর্ধমান ব্যয়, আর্থিক অনিশ্চয়তা, কর্মজীবনের চাপ, দেরিতে সন্তান নেওয়ার প্রবণতা এবং প্রজননক্ষমতা হ্রাস।

আবাসন, শিক্ষা, চিকিৎসা ও শিশুর পরিচর্যার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক দম্পতি সন্তান নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। চাকরির অনিশ্চয়তা এবং কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার চাপও পরিবার গঠনের পরিকল্পনায় প্রভাব ফেলছে। ফলে অনেকে কাঙ্ক্ষিত সংখ্যার চেয়ে কম সন্তান নিচ্ছেন।

জৈবিক কারণগুলোর মধ্যে বয়স বাড়ার সঙ্গে প্রজননক্ষমতা কমে যাওয়া এবং ডিম্বাণু ও শুক্রাণুর গুণগত মান হ্রাসের বিষয়টি উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, দেরিতে সন্তান নেওয়ার প্রবণতা এসব সমস্যার ঝুঁকি আরও বাড়াতে পারে।

পরিবেশগত কারণও প্রজনন স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তনজনিত চাপ এবং কিছু প্লাস্টিক ও কীটনাশকে থাকা হরমোনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টিকারী রাসায়নিকের সংস্পর্শ প্রজননক্ষমতার জন্য উদ্বেগ তৈরি করছে।

গবেষণাটির প্রধান লেখক ও অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট নরম্যান বলেন, প্রজনন চিকিৎসা লাখ লাখ মানুষকে সহায়তা করেছে। তবে মানুষ কেন দেরিতে সন্তান নিচ্ছে কিংবা কেন কাঙ্ক্ষিত সংখ্যার চেয়ে কম সন্তান নিচ্ছে, সেই মূল কারণগুলো দূর করতে পারে না এ চিকিৎসা।

জন্মহার কমার প্রবণতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের পরামর্শ দিয়েছেন গবেষকেরা। তাঁদের মতে, সহজলভ্য প্রজনন চিকিৎসার পাশাপাশি সাশ্রয়ী শিশুযত্ন, আবাসন সহায়তা, পরিবারবান্ধব কর্মপরিবেশ এবং কঠোর পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

গবেষকেরা সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদে জন্মহার কম থাকলে কর্মক্ষম জনসংখ্যা কমে যেতে পারে। এতে শ্রমবাজারে সংকট তৈরি হওয়ার পাশাপাশি অর্থনীতি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বাড়বে।

সূত্র: সামা টিভি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026