শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭.৫৪ পিএম
  • ২২ Time View
43

শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং তাদের পছন্দ-অপছন্দ সম্পর্কে জানতে চান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের কাছে জানতে চান, কে কোন ধরনের খেলা পছন্দ করে। তাদের খেলাধুলার আগ্রহ ও পছন্দের কথা শোনার পর তিনি তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। এ সময় তাদের সঙ্গে আন্তরিক কথোপকথনে অংশ নেন তারেক রহমান। শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা ও প্রধানমন্ত্রীর উপহার বিনিময়ে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026