শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫.২৫ পিএম
  • ২৬ Time View
54

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী এবং দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি।

তিনি জানান, ডিসেম্বর মাসে ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত নেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হবে।

এ ছাড়া দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নির্বাসন শেষে দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন আগামী ২৫ ডিসেম্বর সম্মিলিতভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা ও সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সূত্র:আরটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026