শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭.০১ এএম
  • ১৭ Time View
25

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর কেউ নন, তাঁর নিজের ছেলে। সহকর্মীদের সঙ্গে মিলে ছেলেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত তাঁকে হারাতে হয়েছে ওই মাকে।

গত ১৬ নভেম্বর সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে উটাহ অঙ্গরাজ্যের সিগার্ড শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম লোগান মামফোর্ড। তাঁর বয়স ছিল ২৮ বছর। প্রতিবেশীর গাড়ি মেরামতে সাহায্য করতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়েন তিনি।

সেভিয়ার কাউন্টি শেরিফের কার্যালয় ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, গাড়িটির অল্টারনেটর মেরামতের জন্য নিচে কাজ করছিলেন লোগান। এ সময় গাড়িটি যে কাঁচির মতো আকৃতির জ্যাকের ওপর ভর করে তোলা হয়েছিল, সেটি হঠাৎ সরে যায়। এতে গাড়িটি তাঁর ওপর পড়ে এবং তিনি নিচে আটকা পড়েন।

ঘটনাস্থলে থাকা এক প্রতিবেশী তাঁকে গাড়ির নিচ থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু একা গাড়ি সরাতে না পেরে জরুরি নম্বর ৯১১-এ ফোন করেন। পরে উদ্ধারকর্মী ও শেরিফের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে জ্যাক ব্যবহার করে গাড়িটি তুলে লোগানকে উদ্ধার করেন।

উদ্ধারকর্মীদের মধ্যে ছিলেন লোগানের মা ট্রিশিয়া মামফোর্ড। তিনি সেভিয়ার কাউন্টির একজন প্যারামেডিক। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর আহত ব্যক্তির নাম শোনার আগ পর্যন্ত তিনি বুঝতে পারেননি, যাঁকে উদ্ধারে এসেছেন, তিনি তাঁর নিজের ছেলে।

নাম জানার পরও সহকর্মীদের সঙ্গে মিলে ছেলেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যান ট্রিশিয়া। লোগানের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। ঘটনাস্থল থেকে তাঁকে হেলিকপ্টারে করে ইউটাহ ভ্যালি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

লোগান ছিলেন দুই সন্তানের বাবা। তাঁর তিন বছর বয়সী একটি ছেলে ও এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী লরাও দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সেভিয়ার কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়, জরুরি পরিস্থিতি মোকাবিলায় একজন প্যারামেডিক যতই প্রশিক্ষিত হোন না কেন, নিজের সন্তানের এমন দুর্ঘটনার মুখোমুখি হওয়ার জন্য কোনো মাকে প্রস্তুত করা সম্ভব নয়। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি জরুরি ফোনকলের পেছনে থাকে একটি পরিবার, একটি গল্প এবং এমন একটি ঘটনা, যা পুরো সম্প্রদায়ের জীবন বদলে দিতে পারে।

কর্তৃপক্ষ ও পরিবারের পরিচিতজনেরা লোগানকে অন্যের প্রয়োজনে এগিয়ে আসা একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেশীর গাড়ি মেরামতে সাহায্য করতে গিয়ে তাঁর মৃত্যুর ঘটনাকে তাঁর সেই মানবিক মানসিকতারই প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026