বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

জেলা প্রশাসকের মহেশপুর ইউনিয়ন পরিদর্শন

  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮.৪৬ পিএম
  • ৪৩৯ Time View
জেলা প্রশাসকের মহেশপুর ইউনিয়ন পরিদর্শন
জেলা প্রশাসকের মহেশপুর ইউনিয়ন পরিদর্শন
306

গোপালগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় ২৩ জুন ২০২৫ তারিখে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করেন এবং ডিজিটাল সেবার মানোন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ডিজিটাল সেন্টারের কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আরও উন্নত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ইউনিয়নের নাগরিকসেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন, সমাজসেবা, ভিজিডি, ভিজিএফ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সেবাসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

জেলা প্রশাসক মহোদয় বলেন, “ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম স্তম্ভ হলো ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহ। ইউনিয়ন পর্যায়ে এসব সেন্টার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে।” তিনি আরও বলেন, “সেবা প্রদানে আন্তরিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং জনগণের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে হবে।”

📍স্থান: মহেশপুর ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী, গোপালগঞ্জ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026