মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

রেলস্টেশনেই ঈদের আনন্দমেলা: মুকসুদপুরে দর্শনার্থীদের মিলনমেলা

  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫, ৯.৫০ পিএম
  • ৪৫৮ Time View
208

নিজস্ব প্রতিবেদক ● মুকসুদপুর, গোপালগঞ্জ:
বিনোদন কেন্দ্রের অভাবে অনেকদিন ধরেই মুকসুদপুরের মানুষ ছিল হতাশ। সেই অভাব পূরণ করতে যেন রেলস্টেশন চত্বরই হয়ে উঠেছে নতুন পার্ক ও মেলার মাঠ। ঈদ উপলক্ষে মুকসুদপুর রেলস্টেশন এলাকায় শুরু হয়েছে ঈদ আনন্দমেলা, যা ইতোমধ্যেই পরিণত হয়েছে একটি বিশাল জনসমাগমের স্থানে।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে সালথা, নগরকান্দা, মুকসুদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। মেলার মাঠে রয়েছে নানা ধরনের দোকান, খেলনা, বাহারি খাবার, নাগরদোলা ও শিশুদের জন্য নানা বিনোদনের আয়োজন।

সন্ধ্যার পর মেলাপ্রাঙ্গণ হয়ে ওঠে আলোকছায়ার জগৎ। পরিবার-পরিজনসহ অনেকেই আসছেন ছবি তুলতে, ঘুরতে ও কেনাকাটা করতে। স্থানীয় ব্যবসায়ীরাও এই আয়োজনে খুশি, কারণ এতে তাদের বেচাকেনাও বেড়েছে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, ঈদ আনন্দমেলাটি চলবে আগামী ১৩ জুন, শনিবার পর্যন্ত। তারা আরও জানান, মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এলাকাবাসীর মতে, এমন আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি মানুষকে কিছুটা বিনোদনের স্বাদও দিচ্ছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে মুকসুদপুরে বিনোদনের অভাব অনেকটাই ঘুচে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024