শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতে মোজা পরে ঘুমানোর আগে যে ৫টি বিষয় জানা জরুরি খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ে নামছে এনবিআর আজ মাঠে নামছে জাপান ও ব্রাজিল, খেলা শুরু কখন? শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির দুই ছেলে জেল হাজতে বাংলা ভাষায় নিজস্ব এআই তৈরি করবে সরকার, গাজীপুরে হবে মূল কেন্দ্র মোবাইলে কোরআন পড়ার সময় হঠাৎ ফোন এলে কী করবেন? ডায়াবেটিসে পায়ের ছোট ক্ষত থেকে গ্যাংগ্রিন! ঝুঁকি এড়াতে যা করবেন

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০.২৪ এএম
  • ১৪ Time View
31

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা ধর্মঘট শুরু করায় শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই কর্মসূচি শুরু হওয়ায় দুই পাড়ে নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন চালকেরা বিপাকে পড়েছেন।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’র সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে তরিকুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও কয়েকজন।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান।

এ সময় ১১ বছর বয়সী তরিকুলের মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও এক শিশু আহত হয়।

সংঘর্ষের পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যান এর চালক। বাল্কহেড ও এর সুকানিকে শনাক্ত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে নৌপুলিশ।

এদিকে দুর্ঘটনার ঘটনায় ফেরির মাস্টারকে আটক করে পুলিশ। এ আটকের প্রতিবাদে ফেরির চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা ধর্মঘটের ডাক দেন। শনিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে যাত্রী ও পরিবহন আটকা পড়ে। হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর ফেরির মাস্টারকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কর্মচারীরা ধর্মঘট পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026