শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ. ওয়াহেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

শীতের আগাম সবজিতে স্বস্তি, কমেছে মুরগি ও ডিমের দামও

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২.০১ পিএম
  • ২০ Time View
41

শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে কয়েকটি পণ্যের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে ফুলকপি, নতুন আলু ও কাঁচা মরিচের দাম কমেছে। একই সঙ্গে ব্রয়লার মুরগি ও ডিমের দামেও কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে মাছের দাম আগের সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজারে এখন শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। বিশেষ করে ফুলকপি ও নতুন আলুর সরবরাহ বাড়ায় আগের তুলনায় কম দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহে একই আকারের ফুলকপি কিনতে ক্রেতাদের গুনতে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতিটি ফুলকপির দাম কমেছে প্রায় ২০ টাকা।

নতুন আলুর দামও কমেছে। বর্তমানে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৫০ টাকা। অন্যদিকে পুরোনো আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকায়। কাঁচা মরিচের দামও কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে। বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

বিক্রেতা ইমরান বলেন, বাজারে শীতের সবজি আসতে শুরু করেছে। সরবরাহ বাড়ার কারণে কিছু সবজির দাম কমেছে। সামনে সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।

আরেক বিক্রেতা মিন্টু শেখ বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে এখন আগাম শীতের সবজি আসছে। আগামী কয়েক দিনে বাজারে এসব সবজির সরবরাহ আরও বাড়তে পারে। এতে সবজির দাম আরও কমতে পারে বলে আশা করছেন তিনি।

সবজির পাশাপাশি মুরগি ও ডিমের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। কয়েক মাস ধরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে তা ১৭০ থেকে ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। লেয়ার মুরগির দাম রয়েছে কেজিপ্রতি ২৩০ থেকে ২৪০ টাকার মধ্যে।

ডিমের দামও কমেছে। বাদামি খামারের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় ১০ টাকা কম। ফলে মুরগি ও ডিম কিনতে আগের চেয়ে কিছুটা কম খরচ করতে হচ্ছে ক্রেতাদের।

তবে মাছের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। গত সপ্তাহের মতোই বিভিন্ন ধরনের মাছ চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে আকারভেদে প্রতি কেজি রুই মাছের দাম ২৫০ থেকে ৩৫০ টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। চিংড়ির দাম প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়।

সব মিলিয়ে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কয়েকটি পণ্যের দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে মাছসহ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো তুলনামূলক বেশি। আগামী দিনগুলোতে শীতের সবজির সরবরাহ আরও বাড়লে বাজারে দাম কমার প্রবণতা অব্যাহত থাকে কি না, সেটিই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026