শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ. ওয়াহেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০.৩৪ এএম
  • ২৬ Time View
35

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এতে পরীক্ষাকক্ষে প্রবেশ, আসন গ্রহণ, উত্তরপত্র পূরণ, পরীক্ষার সময় ব্যবস্থাপনা, ক্যালকুলেটর ও মোবাইল ফোন ব্যবহারের নিয়ম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ করতে হবে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য দেওয়া ১১ নির্দেশনা হলো—

১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সৃজনশীল অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র বা ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের সময় সকাল ১০টা ২৫ মিনিট।

অন্যদিকে, বেলা ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে বেলা ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ করা হবে। বেলা ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। দুপুর ২টা ৩০ মিনিটে ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ কার্যক্রম বেলা ২টা ২৫ মিনিটে সম্পন্ন হবে।

৪. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

৫. পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৬. প্রত্যেক পরীক্ষার্থীকে সরবরাহ করা উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য ওএমআর ফরমে যথাযথভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রের মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধু অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে।

১০. পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

১১. পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

উল্লেখ্য, আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছরের পরীক্ষায় অংশ নিতে হতো শিক্ষার্থীদের। এতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদেরও দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হতো। তবে এবার সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে শিক্ষা বিভাগ।

গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026