শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে যুবকের মৃত্যু OnePlus 12-এ Android 17 আপডেট শুরু, আসছে নতুন AI ফিচার পলিটেকনিক থেকে পাস করলেই উচ্চশিক্ষার নতুন সুযোগ, যা জানালেন শিক্ষামন্ত্রী গুগল ফটোসে ছবি এডিট করলেই আর জমবে না ডুপ্লিকেট কপি! খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, পরীক্ষা ফেব্রুয়ারিতে নওগাঁয় চেকপোস্টে ১০ ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সাক্ষরতা চালুর আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ টেলিটকের ১৪ ও ৬১ টাকার প্যাকেজেও মিলছে বাড়তি সুবিধা প্রশাসনের অবহেলায় লেক পরিষ্কারে ইবি শিক্ষার্থীদের উদ্যোগ

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫সহ আহত ১০

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯.৪৫ পিএম
  • ১৭ Time View
32

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব সংঘর্ষ চলে। বৃহস্পতিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ককটেল বিস্ফোরণের বিকট শব্দে বৃহস্পতিবার সকালে ঘুম ভাঙে মোল্লাকান্দি এলাকার মানুষের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আওলাদ মোল্লা এবং মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা রহিম মোল্লার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষ দেশি-বিদেশি অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ ওঠে। সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ভাষ্য। তবে সংঘর্ষের কারণ ও এতে জড়িত ব্যক্তিদের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026