শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে যুবকের মৃত্যু OnePlus 12-এ Android 17 আপডেট শুরু, আসছে নতুন AI ফিচার পলিটেকনিক থেকে পাস করলেই উচ্চশিক্ষার নতুন সুযোগ, যা জানালেন শিক্ষামন্ত্রী গুগল ফটোসে ছবি এডিট করলেই আর জমবে না ডুপ্লিকেট কপি! খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, পরীক্ষা ফেব্রুয়ারিতে নওগাঁয় চেকপোস্টে ১০ ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সাক্ষরতা চালুর আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ টেলিটকের ১৪ ও ৬১ টাকার প্যাকেজেও মিলছে বাড়তি সুবিধা প্রশাসনের অবহেলায় লেক পরিষ্কারে ইবি শিক্ষার্থীদের উদ্যোগ

রায়পুরে মাটির নিচে দুধের কৌটায় ১১টি শক্তিশালী আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপির দল

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯.১৪ পিএম
  • ১৫ Time View
21

লক্ষ্মীপুরের রায়পুর চরবংশী ইউনিয়নে মাটির নিচে পুঁতে রাখা দুটি শিশুখাদ্য দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া বড় ৬ টি ও ছোট ৫টি সহ মোট ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ টিম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল ব্যাপারীর খেয়াঘাটের উত্তর পাশে ফসলি জমির একটি খালি জায়গায় বিশেষজ্ঞ দলের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন। এর আগে বুধবার রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি টিম ঘটনাস্থল পরিদর্শন করে দুধের কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠোনের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে শিশুখাদ্য দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। এগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়। পরে আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে বিষয়টি জানানো হয়।

ঘটনাস্থলে পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় সাইফুল ইসলাম সুজন নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলায় বলে জানা গেছে। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর ভাড়া নেওয়া ঘরের একটি কক্ষ থেকে গত সোমবার বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম ও উদ্ধার করা হয়।

স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, প্রায় দুই মাস ধরে সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়ায় থাকতেন। তাঁরা বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করেছিলেন। বাড়ির আশপাশে যাতে কেউ যেতে না পারেন, সে ব্যবস্থাও ছিল। প্রতিবেশীদের সঙ্গে তাঁদের তেমন চলাফেরা বা যোগাযোগ ছিল না। এ কারণে স্থানীয় কেউ তাঁদের ভালোভাবে চিনতেন ও না।

একই বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং উঠোনের মাটির নিচে পুঁতে রাখা দুটি বিদেশি দুধের কৌটায় শক্তিশালী বোমা পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা জানান, বিদেশি দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা প্রাথমিকভাবে নিশ্চিত করেছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশেষজ্ঞ দলের সদস্যরা এসে সেই বোমাগুলো নিষ্ক্রিয় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026