বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, ভোগান্তিতে নাগরিকরা পরিবার নিয়ে চলার জন্য টাইসর, রুমিয়ন নাকি ইনোভা ক্রিস্টা কোন টয়োটা গাড়ি সেরা? গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬ দুধের সঙ্গে কলা খেলে শরীরে কী হয়, জানুন উপকারিতা ও সতর্কতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণায় দোষী ব্রিটিশ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ডিসেম্বরেই, কোন প্রতিষ্ঠানে কবে পরীক্ষা বাবা-মায়ের চাকরি নিয়ে মন্তব্যের সমালোচনা করলেন শবনম ফারিয়া

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, ভোগান্তিতে নাগরিকরা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬.৫৮ পিএম
  • ১১ Time View
32

সফটওয়্যার জটিলতায় প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। এতে বিভিন্ন সেবা নিতে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট নাগরিকেরা। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, তা নির্দিষ্ট করে জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আঙুলের ছাপের মান কমে যাওয়া এবং অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া—এমন বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে।

এ সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ করছে নির্বাচন কমিশন। নতুন সফটওয়্যার তৈরি হলে উপজেলা পর্যায় থেকেই লক হওয়া এনআইডির সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান পাওয়া যাবে। বর্তমানে যাঁরা তাঁদের এনআইডি লক হওয়ার বিষয়টি জানাচ্ছেন, তাঁদের পরিচয়পত্র আনলক করে দেওয়া হচ্ছে।

তবে নতুন সফটওয়্যার কবে নাগাদ প্রস্তুত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি নির্বাচন কমিশন। ফলে লক হওয়া এনআইডি নিয়ে ভোগান্তিতে থাকা নাগরিকদের অপেক্ষা করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026