শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুরে উজানী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা সোহরাব-উন-নূর ছিরু মিয়ার যাকাত ফান্ডের সহায়তায় এতিম যুবকের হাতে অটোভ্যান কাছাড়ের উধারবন্দে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ শ্রমিক দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন পশ্চিমবঙ্গে ছাত্রীদের কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে অধ্যাপক গ্রেফতার, গলায় জুতোর মালা পরিয়ে বিক্ষোভ মুকসুদপুরে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই, চিকিৎসা পেলেন ৫ শতাধিক মানুষ গোপালগঞ্জে নারী আইনজীবী আহতের ঘটনা: বিচারক সুজন মিয়া আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩.৪১ পিএম
  • ২৪ Time View
এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
47

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:

আনন্দধারা বহিছে ভুবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলার এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি ডা. রাবেয়া আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ-উজ-জামান, মো. হাবীবুল্লাহ এবং মোছা. জ্যোৎস্না খাতুন।
অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্যও গৌরবের। নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে বর্তমান প্রজন্মই ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা, সময়ের সঠিক ব্যবহার এবং নিয়মিত অধ্যয়নের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024