নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
“আনন্দধারা বহিছে ভুবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলার এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি ডা. রাবেয়া আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ-উজ-জামান, মো. হাবীবুল্লাহ এবং মোছা. জ্যোৎস্না খাতুন।
অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্যও গৌরবের। নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে বর্তমান প্রজন্মই ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা, সময়ের সঠিক ব্যবহার এবং নিয়মিত অধ্যয়নের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.