রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবদল নেতা স্বপন মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ

গোপালগঞ্জ থেকে ঢাকা সরাসরি ট্রেন চালুর উদ্যোগ: জেলা প্রশাসকের চিঠি প্রেরণ

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮.২২ পিএম
  • ২৯৮ Time View
গোপালগঞ্জ থেকে ঢাকা সরাসরি ট্রেন চালুর উদ্যোগ: জেলা প্রশাসকের চিঠি প্রেরণ
গোপালগঞ্জ থেকে ঢাকা সরাসরি ট্রেন চালুর উদ্যোগ: জেলা প্রশাসকের চিঠি প্রেরণ
392

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর দাবিতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) বরাবর চিঠি প্রেরণ করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেছেন, গোপালগঞ্জ জেলার হাজারো শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করেন। কিন্তু সরাসরি ট্রেন সংযোগ না থাকায় যাত্রীদের সময়, অর্থ ও ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
তিনি বলেন, “গোপালগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত ট্রেন চলাচল করলেও ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন না থাকায় জেলার জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পদ্মা সেতুর মাধ্যমে রেল যোগাযোগ চালু হওয়ায় গোপালগঞ্জ থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালু করা এখন সময়ের দাবি।”
চিঠিতে আরও বলা হয়, গোপালগঞ্জ, রাজৈর, ভাঙ্গা, ফরিদপুর ও নবীনগর হয়ে ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল চালু করা হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও নিরাপদ হবে।
এ বিষয়ে গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই লিখেছেন—
“গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল স্যার। ইনশাআল্লাহ শিগগিরই গোপালগঞ্জ-ঢাকা ট্রেন চালু হবে।”
প্রসঙ্গত, গোপালগঞ্জ জেলার প্রশাসনিক, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত হাজারো কর্মকর্তা, শিক্ষার্থী ও রোগীরা প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন। সরাসরি ট্রেন চালু হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026