রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.২৬ পিএম
  • ৬৩৩ Time View
772

নিজস্ব প্রতিবেদক  | আজকের জাগরণ

পবিত্র রমজান মাস ও নিজ মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুকসুদপুর প্রেস ক্লাব-এর প্রচার সম্পাদক মামুনের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন—মোঃ ফরিদ আহমেদ মিয়া, উপদেষ্টা; মোঃ ছিরু মিয়া, সভাপতি; মোঃ হাফিজুর রহমান লেবু, সহ-সভাপতি; কবির হোসেন, সহ-সভাপতি; কাজী ওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক; দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক; আরিফিন মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক; মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক; মোঃ রাজু মিয়া, কোষাধ্যক্ষ; নূর আলম শেখ, সদস্যসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মুকসুদপুর থানা-র ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল এবং এসআই মোবারক আলী।
ইফতারের পূর্বে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে আলহাজ্ব মাওলানা হাফেজ নূর উল্লাহ মির্ধা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উপস্থিত অতিথিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বক্তারা বলেন, রমজান মাস কেবল আত্মশুদ্ধি, সংযম ও ধৈর্যের মাস নয়, এটি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বাড়ানোর মাস।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এমন আয়োজন সামাজিক বন্ধন ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং জনগণের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। এই ধরনের উদ্যোগে স্থানীয় সাংবাদিক সমাজ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও শক্তিশালী হয়।

আয়োজক মামুনের প্রতি উপস্থিত সকলেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মরহুমার রূহের শান্তি কামনা করে অতিথিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন। মাহফিলটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই আয়োজকের এই মহতী উদ্যোগকে উচ্চ প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024