শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৪৬ পিএম
  • ৫০০ Time View
ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১
ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১
584

নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি দুপুর ১:৪৪ ঘটিকায় ঢাকা–খুলনা মহাসড়ক-এর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মুকসুদপুর ফিলিং স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে প্রভাকরদি যাওয়ার রাস্তার মোড়ে, তুষার মিয়ার সড়ক সংলগ্ন এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, একটি চাউলবাহী ট্রাক, একটি 4V মোটরসাইকেল এবং একটি ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় এবং পাশ দিয়ে আসা ইজিবাইকও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর রাফি শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু পথে তার মৃত্যু হয়। নিহত রাফি শেখ, পিতা- জাহিদ শেখ, গ্রাম- চন্ডীবরদী, উপজেলা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে গুরুতর আহত আরজু মজুমদার, পিতা- শিশির মজুমদার, গ্রাম- শিমুলসুর, উপজেলা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ—তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।
এছাড়া দুর্ঘটনার সঙ্গে জড়িত ইজিবাইকে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার পা ভেঙে গেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। স্থানীয়রা মহাসড়কের ওই অংশে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।
এ ঘটনায় মুকসুদপুর এবং আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও আহত ব্যক্তির স্বজনরা এখন হতবাক এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024