মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবার হামলা, আগুন নিয়ন্ত্রণে ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার স্থায়ী কাঠামো নির্মাণের উদ্যোগ সীমান্তে সাবেক এমপি রনজিত সরকারের ‘গোপন সভা’: স্থান নিয়ে পুলিশ ও বিজিবির বিভ্রান্তি মেসির রেকর্ড, বাদ পড়লেন ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন ইবির শিক্ষার্থী বাসে বোমা হামলা: ছাত্র ইউনিয়নের উদ্বেগ ও প্রতিবাদ কম দামে ইন্টারনেট দিচ্ছে টেলিটক, গ্রাহক বাড়ছে কতটা? লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালালে জরিমানা কত? জেল হতে পারে ৬ মাস ছয় ধরনের জমির দলিল কি সত্যিই বাতিল হচ্ছে? জানুন আইনের কথা সকালে ঘুম থেকে উঠে যে ৫ অভ্যাস বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার স্থায়ী কাঠামো নির্মাণের উদ্যোগ

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১.৪৫ এএম
  • ১২ Time View
26

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথ হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থায়ী প্রতিমার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এ ছাড়া ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন), জগন্নাথ হল সংসদ ও হল ছাত্রদলের নেতারাও বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে এবং নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026