শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

কোন ধাপে কোন উপজেলা ও ইউপিতে নির্বাচন হবে তালিকা দিল ইসি

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫.২৫ পিএম
  • ২৬ Time View
62

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশের ৬৪ জেলার উপজেলা ও ইউনিয়নগুলোকে পাঁচটি ধাপে ভাগ করে তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত নথিতে ধাপভিত্তিক এ তালিকা প্রকাশ করা হয়।

নথির চূড়ান্ত সারসংক্ষেপ অনুযায়ী, পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে সবচেয়ে বেশি ১২৭টি উপজেলা রাখা হয়েছে।

ধাপভিত্তিক হিসাব অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউনিয়ন এবং তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়ন রয়েছে।

এ ছাড়া চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউনিয়ন এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন রাখা হয়েছে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়নের তালিকা তৈরি করা হয়েছে।

সারসংক্ষেপে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ৬৪টি জেলার উপজেলাগুলোর নাম প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত বিন্যস্ত করা হয়েছে। প্রতিটি উপজেলার নামের পাশে বন্ধনীর মধ্যে একটি সংখ্যা উল্লেখ রয়েছে।

উদাহরণ হিসেবে প্রথম ধাপে পঞ্চগড়ের পঞ্চগড় সদর (১০), রংপুর অঞ্চলের কাউনিয়া (৬), জয়পুরহাটের ক্ষেতলাল (২), বগুড়ার বগুড়া সদর (১১) ও গাবতলী (১১), ঢাকার ধামরাই (১৫) এবং চট্টগ্রামের মীরসরাই (১৬)-এর নাম রয়েছে।

অন্যদিকে পঞ্চম ধাপে নীলফামারী সদর (১), বগুড়ার গাবতলী (১), পাবনা সদর (১), ঝিনাইদহ সদর (২), ঢাকার ধামরাই (১), শরীয়তপুর সদর (১) ও চট্টগ্রামের পটিয়া (১৭)-সহ বিভিন্ন উপজেলার নাম স্থান পেয়েছে।

এর আগে নির্বাচন কমিশন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল। কমিশনের প্রাথমিক পরিকল্পনায় ধাপভিত্তিক ইউনিয়নের সংখ্যা ও উপজেলার হিসাব প্রকাশ করা হয়েছিল।
ইউপি নির্বাচনের জেলাভিত্তিক তালিকা দেখতে এখানে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026