শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪.৪১ পিএম
  • ২৬ Time View
52

রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি গোপালগঞ্জের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ট্রেনটি আপাতত গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৪) প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ট্রেনটি (৭৮৩) সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।

তবে নতুন নির্দেশনা অনুযায়ী, আপাতত ট্রেনটির যাত্রা কালুখালী স্টেশনেই শেষ হবে। ফলে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরবর্তী গন্তব্যে যেতে বিকল্প পরিবহনের ব্যবস্থা নিতে হবে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নির্ধারিত রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026