গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী "ভূমি ব্যবস্থাপনা কোর্স" এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ জুন ২০২৬) জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান।
১৪ থেকে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণ কর্মসূচিতে ইউনিয়ন ভূমি উপ-সহকারী/সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এদিকে, একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় যাকাত ফান্ড থেকে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে যাকাতের অর্থের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.