সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২ গোপালগঞ্জবাসীর প্রত্যাশা—সংসদে সাবরিনা বিনতে আহমেদের প্রতিনিধিত্ব জনসেবা নিশ্চিত করতে মুকসুদপুরে প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের সেলিমুজ্জামান নির্বাচিত আওয়ামী লীগের ঘাঁটিতে ভাঙন: গোপালগঞ্জের তিন আসনেই বিএনপির জয় গোপালগঞ্জ সদরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, দুই আনসার সদস্যসহ আহত ৩ নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় মুকসুদপুরে জরিমানা গোপালগঞ্জে তিন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৫৮ পিএম
  • ১৫ Time View
১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
25

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি- আজকের জাগরণ 

রোববার সকালে উপজেলা সদরের চৌরঙ্গীতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ও সমর্থক সকাল ৬টার দিকে পতাকা উত্তোলন করেন।

এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ ঘটনার ছবি ছাত্রনেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। তারপরই কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি জানাজানি হয়।

এ ব্যাপারে জানতে বিকালে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজের মোবাইলে একাধিকবার ফোন দিয়ে তা বন্ধ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024