সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.২৯ পিএম
  • ৫২৫ Time View
গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
683

গোপালগঞ্জ প্রতিনিধি |আজকের জাগরণ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মো: আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার জনাব মো: হাবীবুল্লাহ।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় ও উলপুর মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, অবকাঠামোগত অবস্থা, ভোটগ্রহণ কক্ষের পরিবেশ, ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথ, নারী ভোটারদের জন্য আলাদা ব্যবস্থা, প্রতিবন্ধীবান্ধব সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও শৌচাগারসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হয়। পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাও পর্যবেক্ষণ করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মো: আরিফ-উজ-জামান সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভোটগ্রহণ যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

এ সময় পুলিশ সুপার জনাব মো: হাবীবুল্লাহ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হবে বলে তিনি জানান।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ এবং অফিসার-ইন-চার্জ, গোপালগঞ্জ সদর থানাসহ প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবেই এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024