শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

গোপালগঞ্জে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন: যৌথবাহিনীর কঠোর নিরাপত্তায় সামগ্রী পৌঁছেছে কেন্দ্রে

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.৩৫ পিএম
  • ৩৮৩ Time View
গোপালগঞ্জে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন: যৌথবাহিনীর কঠোর নিরাপত্তায় সামগ্রী পৌঁছেছে কেন্দ্রে
507

নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় নির্বাচনী সকল কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও যৌথবাহিনী সমন্বয় সেল। জেলার পাঁচটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সমন্বিত এবং স্তরভিত্তিক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নির্বাচনী সামগ্রী নিরাপদে স্ব-স্ব ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য সংখ্যক ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্পসহ সব ধরনের নির্বাচন সামগ্রী সর্বোচ্চ নিরাপত্তা ও তত্ত্বাবধানে বিতরণ নিশ্চিত করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি নিবিড় মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে, যাতে কোনো ধরনের ত্রুটি বা অনিয়মের সুযোগ না থাকে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন রয়েছে বলেও জানানো হয়েছে। সম্ভাব্য সংবেদনশীল এলাকাগুলো আগেই চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসন ও যৌথবাহিনী দৃঢ়ভাবে আশ্বস্ত করেছে যে, গোপালগঞ্জে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম বরদাস্ত করা হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।
গোপালগঞ্জের সচেতন নাগরিকদের প্রতি প্রশাসনের আহ্বান—শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন, আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করুন এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা করুন। সকলের সম্মিলিত অংশগ্রহণেই একটি নিরাপদ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024