শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

জনসেবা নিশ্চিত করতে মুকসুদপুরে প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের

  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.১২ পিএম
  • ৩১৭ Time View
জনসেবা নিশ্চিত করতে মুকসুদপুরে প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের
জনসেবা নিশ্চিত করতে মুকসুদপুরে প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের
419

নিজস্ব প্রতিবেদক, মুকসুদপুর (গোপালগঞ্জ):

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান সোমবার (১৫ ফেব্রুয়ারি) মুকসুদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। সরকারি সেবার মান ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে তিনি এ পরিদর্শন করেন।

সকাল ১১টায় তিনি মুকসুদপুর থানায় পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার সার্বিক কার্যক্রম এবং জনসেবা প্রদানের মান পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের দ্বিতীয় ধাপে জেলা প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করেন। সেখানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা কার্যক্রম, নামজারি ও খারিজসহ চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি কর্মকর্তাদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

এরপর তিনি গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। ইউনিয়নের চলমান উন্নয়নমূলক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জনগণের সুবিধার্থে নতুন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন তহশিল অফিস ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “সরকারের মূল লক্ষ্য জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়া। এজন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, জেলা প্রশাসকের এই ধরনের তদারকি কার্যক্রম সরকারি সেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024