বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২ গোপালগঞ্জবাসীর প্রত্যাশা—সংসদে সাবরিনা বিনতে আহমেদের প্রতিনিধিত্ব জনসেবা নিশ্চিত করতে মুকসুদপুরে প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের সেলিমুজ্জামান নির্বাচিত

যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.৪৮ পিএম
  • ১১ Time View
13

নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন—যমুনা টেলিভিশন-এ প্রচারিত এমন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনে “গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত” শিরোনামে একটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে মুকসুদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক কোনো গ্রুপের মধ্যে এ ধরনের সংঘর্ষ, নিহত বা আহতের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য সরবরাহ করেছে, যার ভিত্তিতে সংবাদটি প্রচার করা হয়েছে। এতে দলের সাংগঠনিক সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
তারিকুল ইসলাম রাজু বলেন, সংবাদ প্রচারের আগে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের পরিপন্থী। তিনি এ ধরনের মিথ্যা সংবাদ প্রত্যাহার, সংশোধন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান বক্তব্য রাখেন। উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024