শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২ গোপালগঞ্জবাসীর প্রত্যাশা—সংসদে সাবরিনা বিনতে আহমেদের প্রতিনিধিত্ব জনসেবা নিশ্চিত করতে মুকসুদপুরে প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের

ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.০০ পিএম
  • ৪৩ Time View
ছাগলছিড়ায় ট্রলির সঙ্গে সংঘর্ষ; ঢাকা নেওয়ার পথে মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ছাগলছিড়ায় ট্রলির সঙ্গে সংঘর্ষ; ঢাকা নেওয়ার পথে মৃত্যু, পরিবারে শোকের ছায়া
51

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুরে ফরিদপুর–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম শেখ (নুরু) নামে এক মেহেদী ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকার রথখোলার ১৪ নম্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দি গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম শেখ নুরু (৫৫) নিজ বাড়ির ফ্যাক্টরি থেকে উৎপাদিত মেহেদী কুরিয়ারের মাধ্যমে পাঠানোর উদ্দেশ্যে একটি অটোগাড়িতে করে টেকেরহাটের দিকে রওনা দেন। পথিমধ্যে ছাগলছিড়া এলাকায় রাস্তার পাশে মাটি ভরাট করে রাখা একটি ট্রলির সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জুম্মার নামাজ শেষে নিজ গ্রামে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024