সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

উৎসবমুখর পরিবেশে মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১০.২৭ পিএম
  • ২৩৫ Time View
উৎসবমুখর পরিবেশে মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
উৎসবমুখর পরিবেশে মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
341

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি—আজকের জাগরণ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাৎ হোসেন মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা মাধ্যমিক হিসাবরক্ষক কর্মকর্তা মো. জাকির হোসেন, এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।

এ প্রতিযোগিতায় মুকসুদপুর উপজেলার ৪১টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং ১৮টি এমপিওভুক্ত দাখিল মাদ্রাসা—মোট ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, তারা গাঁজা, ইয়াবাসহ সকল প্রকার মাদক থেকে দূরে থাকে।” তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে দেশের সুনাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করার জন্য চেষ্টা করতে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024