রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা প্রদান

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২.৪৮ এএম
  • ২৭৭ Time View
মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা প্রদান
মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা প্রশাসককে সম্মাননা প্রদান
424

বিষেশ প্ৰতিনিধি : মুকসুদপুর, গোপালগঞ্জ 

মুকসুদপুর প্রেসক্লাব ৯ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান মহোদয়কে সম্মাননা ট্রফি প্রদান করেছে। জেলা প্রশাসকের হাতে সম্মাননা তুলে দেন প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম।

এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আমিরুল মোস্তফা। এছাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, শামসুল আরিফিন মুক্তা, হুসাইন আহমদ কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, ত্রুীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী আকাশ, সদস্য নূর আলম শেখ ও সদস্য মোঃ মিরান গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “মুকসুদপুর প্রেসক্লাবের এই সম্মাননা আমার জন্য অত্যন্ত সম্মানের। সাংবাদিকরা সমাজের চোখ ও কন্ঠস্বর, তাদের সাথে সঠিকভাবে কাজ করা অত্যন্ত জরুরি।”

পত্রিকাজগতের এই বিশেষ মুহূর্তে প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024