সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মহাসড়ক অবরোধে ভোগান্তি, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৪.৩৮ পিএম
  • ২২২ Time View
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ফৌজদারহাট এলাকায় মহাসড়কের পাশে মানববন্ধন করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ফৌজদারহাট এলাকায় মহাসড়কের পাশে মানববন্ধন করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।
291

চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে পড়লে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শত শত কর্মকর্তা এ কর্মসূচিতে অংশ নেন।

অভিযোগে চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৪০০ কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন এবং আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় রাখা হয়েছে।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেন। তবে শনিবার থেকেই মানববন্ধন ও অবরোধের মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) ও সীতাকুণ্ড মডেল থানার ওসি ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভুক্তভোগী কর্মকর্তা সাঈদুল ইসলাম বলেন, “ইসলামী ব্যাংকে কর্মরত চট্টগ্রামের প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা চরম সংকটে পড়েছেন। চাকরিচ্যুতদের পুনর্বহাল, ওএসডি প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু এখনো আমাদের দাবিগুলো মানা হয়নি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024