সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ইফতার সামগ্রী বিতরণ: ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ অসহায় মানুষের মুখে হাসি মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান

সরিষাবাড়ীতে নৌকাডুবি: মায়ের মৃত্যু, শিশু কন্যা নিখোঁজ

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৪৫ এএম
  • ২২৫ Time View
সরিষাবাড়ীতে নৌকাডুবি: মায়ের মৃত্যু, শিশু কন্যা নিখোঁজ
সরিষাবাড়ীতে নৌকাডুবি: মায়ের মৃত্যু, শিশু কন্যা নিখোঁজ
94

কবীর আহমেদ, জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছয় বছরের শিশু কন্যা শোভা আক্তার এখনও নিখোঁজ রয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন। নিহত মোর্শেদা ও নিখোঁজ শোভা ওই এলাকার আনসার আলীর স্ত্রী ও কন্যা।

স্থানীয়রা জানান, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা শেষে যাত্রীরা বাড়ি ফিরছিলেন। খেয়াঘাটে মাঝি না থাকায় কয়েকজন যাত্রী নিজেরাই নৌকা চালিয়ে নদী পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু মাঝপথে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও মোর্শেদা বেগম প্রাণ হারান এবং তার মেয়ে নদীতে তলিয়ে যায়।

এ ঘটনায় আহত অন্তত ছয়জনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত ও নিখোঁজ ছাড়াও আরও কেউ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় শনিবার জেলা বা বিভাগীয় কার্যালয় থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024