সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

চট্টগ্রামে তরিক্বত কনফারেন্সে আশেকে রাসূলদের ঢল

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১.৪৩ পিএম
  • ১৪৭ Time View
গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজমের প্রধান অতিথির বক্তব্য
গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজমের প্রধান অতিথির বক্তব্য
131

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে উল্লেখযোগ্য সংখ্যক আশেকে রাসূলের উপস্থিতিতে সোমবার অনুষ্ঠিত হয়েছে তরিক্বত কনফারেন্স।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের অধ্যক্ষ আওলাদে রাসূল (দ.) শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ (সা.) জাহেলিয়াতের অন্ধকার যুগে মানবসমাজকে হেদায়তের আলো দেখিয়েছেন। তিনি যে দর্শন, আদর্শ ও নিয়ামত দিয়ে মানুষকে পথ দেখিয়েছেন তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই সেই নিয়ামতসমূহ মেনে চলাই মুসলমানদের প্রধান দায়িত্ব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে কনফারেন্সের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।

মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024