সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

গোপালগঞ্জ জেলা প্রশাসকের মুকসুদপুরে দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৪৩ পিএম
  • ৬৩৮ Time View
গোপালগঞ্জ জেলা প্রশাসকের মুকসুদপুরে দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন
গোপালগঞ্জ জেলা প্রশাসকের মুকসুদপুরে দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন
105

গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মুকসুদপুর পৌরসভার বিভিন্ন দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজা মণ্ডপের পূজারি, সেবক, মণ্ডপ কমিটির সদস্য এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা, স্বাস্থ্যবিধি, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বলেন, “সকল ধর্মের মানুষের মিলনমেলা এই উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।”

তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) পলাশ কুমার দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা, ডিবি ইনচার্জ কামরুজ্জামান কামাল, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সহ-সভাপতি মো: হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ও শামসুল আরেফিন মুক্তা, প্রচার সম্পাদক মামুন মোল্লা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কার্যকরী সদস্য নূর আলম শেখ ও মো: সোহেল শেখ।

এ সময় মুকসুদপুর সদর মন্দিরের সভাপতি ও বণিক সমিতির সাধারণ সম্পাদক অখিল চন্দ্র সাহাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে স্বাগত জানান এবং মণ্ডপ পরিদর্শনে সঙ্গে থাকেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান পূজার সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। এই চেতনায়ই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024