বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

রেলস্টেশনেই ঈদের আনন্দমেলা: মুকসুদপুরে দর্শনার্থীদের মিলনমেলা

  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫, ৯.৫০ পিএম
  • ৫১১ Time View
334

নিজস্ব প্রতিবেদক ● মুকসুদপুর, গোপালগঞ্জ:
বিনোদন কেন্দ্রের অভাবে অনেকদিন ধরেই মুকসুদপুরের মানুষ ছিল হতাশ। সেই অভাব পূরণ করতে যেন রেলস্টেশন চত্বরই হয়ে উঠেছে নতুন পার্ক ও মেলার মাঠ। ঈদ উপলক্ষে মুকসুদপুর রেলস্টেশন এলাকায় শুরু হয়েছে ঈদ আনন্দমেলা, যা ইতোমধ্যেই পরিণত হয়েছে একটি বিশাল জনসমাগমের স্থানে।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে সালথা, নগরকান্দা, মুকসুদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। মেলার মাঠে রয়েছে নানা ধরনের দোকান, খেলনা, বাহারি খাবার, নাগরদোলা ও শিশুদের জন্য নানা বিনোদনের আয়োজন।

সন্ধ্যার পর মেলাপ্রাঙ্গণ হয়ে ওঠে আলোকছায়ার জগৎ। পরিবার-পরিজনসহ অনেকেই আসছেন ছবি তুলতে, ঘুরতে ও কেনাকাটা করতে। স্থানীয় ব্যবসায়ীরাও এই আয়োজনে খুশি, কারণ এতে তাদের বেচাকেনাও বেড়েছে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, ঈদ আনন্দমেলাটি চলবে আগামী ১৩ জুন, শনিবার পর্যন্ত। তারা আরও জানান, মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এলাকাবাসীর মতে, এমন আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি মানুষকে কিছুটা বিনোদনের স্বাদও দিচ্ছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে মুকসুদপুরে বিনোদনের অভাব অনেকটাই ঘুচে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026