সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

মুকসুদপুরে গ্রাম পুলিশদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫, ১০.২৬ পিএম
  • ৩৩৪ Time View
119

🖊️ নিজস্ব প্রতিবেদক,  আজকের জাগরণ:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG), যার বাস্তবায়নে সহায়তা করে মুকসুদপুর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল (উপসচিব)।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. মাহাতাব উদ্দিন।

এসময় আরও বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহম্মেদ।
প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম পুলিশের সদস্যদের পক্ষে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন সবুজ টিকাদার, নিতিশ চন্দ্র সরকারসহ আরও কয়েকজন সদস্য।

বক্তারা তাঁদের বক্তব্যে গ্রাম পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা, আইন-শৃঙ্খলা রক্ষা, এবং জনসেবায় নিষ্ঠা ও আন্তরিকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তাঁরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়।
প্রশিক্ষণের সফল সমাপ্তি এবং গ্রাম পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসের নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024