শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সেরা দশে কেবল নিলয়-হিমি

  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১০.৪৬ পিএম
  • ১৪৭৯ Time View
892

দেশের চলমান অবস্থার কারণে কমছিল ইউটিউব নাটকের ভিউ। গত সেপ্টেম্বর থেকে আবারও নিয়মিত ইউটিউবে আসতে থাকে নতুন নাটক, একে একে আলোচিত হয় বেশ কয়েকটি নাটক। তবে কয়েক দিন ধরে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে আবারও ইউটিউব শর্টসের আধিপত্য।

আজ রাতে যেমন ট্রেন্ডিংয়ের প্রথম ৯টি স্থানই দখল করে আছে শর্টস। ১০ নম্বরে রয়েছে নাটক ‘বংশগত জমিদার’।

হাসিব হোসাইনের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল হিমি। ট্রেন্ডিংয়ের শীর্ষ দশে কেবল এই একটি নাটকই জায়গা করে নিতে পেরেছে।

১৫ অক্টোবর এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তি পায় কমেডি নাটকটি। মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন নাটকটির। এক দর্শক লিখেছেন, ‘হিমি আর নিলয় জুটি পুরাই আগুন…।’ আরেক দর্শক লিখেছেন, ‘নিলয় ভাইয়া ও হিমি আপুর জুটি অসম্ভব ভালো লাগে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026