সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ক্যাম্পাসে দান-অনুদাননির্ভর রাজনীতি নিয়ে নতুন বিতর্ক

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮.২৭ পিএম
  • ২৫৩ Time View
ক্যাম্পাসে দান-অনুদাননির্ভর রাজনীতি নিয়ে নতুন বিতর্ক
ক্যাম্পাসে দান-অনুদাননির্ভর রাজনীতি নিয়ে নতুন বিতর্ক
347

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। শুধু দাবি-দাওয়া নয়, এখন ছাত্র সংগঠনগুলো বাইরের উৎস থেকে অর্থ সংগ্রহ করে নানা সেবামূলক কার্যক্রম চালাচ্ছে। এতে উপকৃত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা, একই সঙ্গে সংগঠনগুলোর প্রতি সমর্থনও বাড়ছে।

 

প্রথম আলোর কলাম লেখক আলতাফ পারভেজের সাম্প্রতিক বিশ্লেষণেও এই প্রবণতার কথা উঠে এসেছে। তিনি বলেন, “ক্যাম্পাসে এখন নিয়মিত দেখা যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প, পানির বিশুদ্ধকরণ যন্ত্র বসানো, ইফতার ও জিয়াফতের মতো আয়োজন। এসব উদ্যোগ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হলেও এর পেছনে যে অর্থায়ন রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে।”

 

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ মন্তব্য করেন,

“এর ফল হিসেবে পরের অধ্যায় অনুমান করা কঠিন নয়। জাতীয়ভাবেও হয়তো অনেক সংগঠন এখন দান-খয়রাতধর্মী সেবামূলক কাজের দিকে বেশি ঝুঁকবে। সে ক্ষেত্রে একটি প্রশ্ন তো উঠতে পারে, ক্যাম্পাসে হোক বা অন্যত্র হোক, এসব সেবাধর্মী কাজের খরচ কারা জোগান দেবে বা দিচ্ছে?”

 

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পক্ষে ওয়াশিং মেশিন কিনে হলে বসানো বা হঠাৎ গরু কিনে জিয়াফতের আয়োজন করা সম্ভব নয়। সুতরাং, এসব কার্যক্রমের পেছনে বাইরের অর্থায়ন জড়িত—যা নিছক শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নয়, বরং এর সঙ্গে বৃহত্তর রাজনৈতিক–অর্থনৈতিক অন্তর্জাল রয়েছে।”

 

শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজকে ঘিরে নতুন এই প্রবণতা তাই ক্যাম্পাস রাজনীতিতে অর্থায়নের উৎস নিয়ে জোরালো বিতর্কের জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024