শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করল ওপেনএআই আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিসহ যেসব আয়োজন বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমান, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা স্থানীয়দের আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মার্কিন নিষেধাজ্ঞায় চীনের এআই খাতে ধাক্কা, পিছিয়ে যাচ্ছে নতুন মডেল

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১.৩১ পিএম
  • ২২ Time View
37

মার্কিন নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত বিধিনিষেধের চাপে চীনের এআই খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। উন্নত মার্কিন চিপ এবং বিদেশের ডেটা সেন্টারে থাকা কম্পিউটিং সুবিধা ব্যবহারের সুযোগ সীমিত হওয়ায় চীনা এআই প্রতিষ্ঠানগুলোর নতুন মডেল তৈরির কাজ ধীর হয়ে পড়ছে। এর প্রভাব পড়েছে জেড.এআই ও মুনশট এআইয়ের মতো প্রতিষ্ঠানের পরিকল্পনায়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা গেছে, জেড.এআই চলতি মাসে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ মডেল জিএলএম-৫.৫ প্রকাশের পরিকল্পনা করেছিল। তবে নির্ধারিত সময়ে মডেলটি বাজারে আনতে পারেনি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ ট্রিলিয়ন প্যারামিটার নিয়ে তৈরি হতে যাওয়া মডেলটির প্রশিক্ষণ শেষ করে প্রকাশ করতে ২০২৭ সালের প্রথম প্রান্তিক বা আরও বেশি সময় লাগতে পারে।

এর আগে সোমবার প্রতিষ্ঠানটি জিএলএম-৫.৪ প্রকাশ করেছে। ৭৫০ বিলিয়ন প্যারামিটারের একটি বিদ্যমান মডেলের ওপর ভিত্তি করে তৈরি এ সংস্করণটি ২ ট্রিলিয়ন থেকে ৩ ট্রিলিয়ন প্যারামিটারের মডেলের সমপর্যায়ের সক্ষমতা দিতে পারে বলে দাবি করেছে জেড.এআই।

অন্যদিকে, বেইজিংভিত্তিক মুনশট এআইও কম্পিউটিং সুবিধা নিয়ে উদ্বিগ্ন। প্রতিষ্ঠানটি মডেল প্রশিক্ষণের জন্য বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে কম্পিউটিং শক্তি ভাড়া করে থাকে। সংশ্লিষ্ট এক ব্যক্তির মতে, বিদেশের কম্পিউটিং সুবিধা ব্যবহারের সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেলে বড় মডেল প্রকাশের মধ্যবর্তী সময় ছয় মাস থেকে বেড়ে এক বছর বা তারও বেশি হতে পারে। প্রতিষ্ঠানটির পরবর্তী ফ্ল্যাগশিপ মডেল কিমি কে৪ প্রকাশ ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, এআই মডেল প্রশিক্ষণে অন্য প্রতিষ্ঠানের উন্নত মডেলের উত্তর ব্যবহার করে নতুন মডেল তৈরির প্রক্রিয়া, অর্থাৎ ডিস্টিলেশন নিয়েও বাধা বাড়ছে। অ্যানথ্রোপিক জানিয়েছে, তাদের ক্লড মডেলের সঙ্গে যুক্ত প্রায় ২০ কোটি লেনদেন সন্দেহজনক ডিস্টিলেশন কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত ছিল। প্রতিষ্ঠানটি আলিবাবা, মুনশট ও জেড.এআইয়ের মতো চীনা ডেভেলপারদের এ ধরনের কার্যক্রমের জন্য দায়ী করেছে। ওপেনএআইও মুনশটের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের নতুন নিয়ম ১৯ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আওতায় বিদেশের ডেটা সেন্টারে থাকা উন্নত মার্কিন চিপের কম্পিউটিং ক্ষমতা ব্যবহারে লাইসেন্সের শর্ত আরোপ করা হয়েছে। ফলে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি প্রযুক্তি ও কম্পিউটিং সুবিধা ব্যবহার আরও কঠিন হয়ে উঠতে পারে।

চীনা এআই প্রতিষ্ঠানগুলোর জন্য এই পরিস্থিতি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ তুলনামূলক কম খরচে প্রতিযোগিতামূলক এআই মডেল তৈরি করার সক্ষমতা এত দিন তাদের অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছিল। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026