শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিসহ যেসব আয়োজন বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমান, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা স্থানীয়দের আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে

টানা দরপতনের পর স্বর্ণের দামে বড় লাফ

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪.২১ পিএম
  • ১৭ Time View
24

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। শুক্রবার (২৭ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬৩ ডলার ৫২ সেন্টে।

এর আগে যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়। এর প্রভাবে বুধবার স্বর্ণের দাম কমে ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। তবে সেই দরপতনের ধাক্কা কাটিয়ে চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম প্রায় ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

ভিটি মার্কেটসের প্রধান কৌশল কর্মকর্তা রস ম্যাক্সওয়েল জানান, বাজার স্থিতিশীল হওয়ার চেষ্টা করলেও বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার শেয়ারবাজার বন্ধ থাকায় প্রযুক্তি খাতের পতন ও সম্পদ বিক্রির চাপ সাময়িকভাবে কমেছিল। এতে স্বর্ণের ওপর বিক্রির চাপও কিছুটা হ্রাস পায়।

তবে স্বর্ণের দাম কতটা ঘুরে দাঁড়াবে, তা নির্ভর করবে প্রকৃত সুদের হার, মার্কিন ডলারের অবস্থান এবং বিনিয়োগ প্রবাহের ওপর বলে মনে করেন এই বাজার বিশ্লেষক।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত নিয়ে উদ্বেগের কারণে বড় পতনের পর এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা স্থিতিশীলতার আভাস পাওয়া গেছে। মাসের শেষ দিকে ছুটির আমেজে লেনদেন কম থাকায় বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশ্ববাজারে সাধারণত ২৮ দশমিক ৩৫ গ্রামে এক আউন্স স্বর্ণের লেনদেন হয়। হিসাবে এক আউন্স স্বর্ণ প্রায় ২ দশমিক ৪৩ ভরির সমান। সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026