সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের পথসভা

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮.৩৪ পিএম
  • ৩৪৭ Time View
গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের পথসভা
গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের পথসভা
304

গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে গণ অধিকার পরিষদের জেলা শাখার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আল আমিন সরদার এবং সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সী।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর (উত্তর) গণ অধিকার পরিষদের দপ্তর সেল প্রধান কাজী রনি, ঢাকা মহানগর (দক্ষিণ) যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মুনায়েম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, সহ-সামাজিক বিষয়ক সম্পাদক সাদমান ইসলাম পলাশ, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্যা, মুকসুদপুর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী, কোটালীপাড়া উপজেলা আহ্বায়ক বাসু দাড়িয়া এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুজাহিদ শেখ প্রমুখ।

বক্তারা বলেন, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় গণ অধিকার পরিষদের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024